ডেমরায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৩:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

dead_body_recover_587959624রাজধানীর ডেমরা থানাধীন বামুইল এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ।

নিহত স্বামীর নাম আসলাম (৩২) এবং তার স্ত্রী পিয়া আক্তার (১৯) বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ঘটনার সত্যত‍া নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধ‍ার করেছে। কীভাবে মারা গেছে তা খতিয়ে দেখ‍া হচ্ছে।

ময়না তদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/রুমন

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G