ঢাকায় আসছেন হাউস অব লর্ডসের স্পিকার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট,প্রতিক্ষণ ডটকম

ImageVaultHandler.aspxজাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে ঢাকায় আসছের ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা। আগামী শুক্রবার রাতে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিরীন শারমিন জানান, ব্যারোনেস ডি সুজা দুই দিনের সফরে ঢাকা আসবেন।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী জানিয়েছেন, একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যারোনেস শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করবেন। শনিবার বিকেলে চারটায় সংসদ ভবনের বাংলাদেশের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়াও লর্ডস স্পিকার জাতীয় সংসদের অধিবেশন কক্ষ এবং লাইব্রেরিসহ সংসদ ভবনও ঘুরে দেখবেন বলে প্রণব চক্রবর্তী জানান।

আগামী শনিবার তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G