ঢাকার পথে খালেদা

প্রকাশঃ নভেম্বর ২১, ২০১৫ সময়ঃ ৯:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaledaচিকিৎসার জন্য দীর্ঘ ৬৬ দিন লন্ডনে অবস্থান করার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বাংলাদেশ সময় রাত চারটার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরের অবতরণ করার কথা রয়েছে।

সম্প্রতি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন জানিয়েছেন, চিকিৎসা শেষ না করেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি বলেছেন, রাজনৈতিক সংকট বিবেচনা করে আগামী ২১ নভেম্বর বিকেল ৫টায় এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন।

এদিকে শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রিপন। বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য বিএনপির এই মুখপাত্র সরকারের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর পনের দিনের কথা বলে চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। চিকিৎসার পাশাপাশি রাজনৈতিক কয়েকটি

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G