ঢাকা উত্তরে মনোনয়নপত্র কিনলেন কবরী

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ১২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

koboriঢাকা সিটি উত্তরের (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য চিত্রনায়িকা সারাহ্ বেগম কবরী।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কবরীর পক্ষে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা মো. শাহ আলম।

নবম সংসদে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন কবরী।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোটগ্রহণ হবে। ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই শেষে প্রত্যাহারের শেষ সময় ৯ এপ্রিল।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G