ঢাকা ও খুলনা বিভাগে বুধ-বৃহস্পতিবার হরতাল

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ১২:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20 dolসারা দেশে অবরোধ চালিয়ে যাওয়ার পাশাপাশি ঢাকা ও খুলনা বিভাগের সব জেলায় আগামী বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই হরতাল চলবে।

হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, সারাদেশে যৌথবাহিনী অভিযানের নামে ছাত্রদলসহ দলের নেতাকর্মীদের ওপর নির্মম অত্যাচার-নির্যাতন চালাচ্ছে।

কয়েকদিনে ছাত্রদলের কয়েকজনকে নেতাকর্মীকে হত্যাও করা হয়েছে। এর প্রতিবাদ এবং গ্রেফতারকৃত দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়েছে।

আত্মগোপনে থাকা রিজভী আহমেদ বলেন, “সারাদেশে চলা টানা অবরোধ কর্মসূচির পাশাপাশিই এ হরতাল পালন করা হবে।”

দুই বিভাগের নেতাকর্মীদের ‘শান্তিপূর্ণভাবে’ হরতাল পালনের আহ্বান জানান রিজভী।

প্রতিক্ষণ/এডি/বাবুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G