ঢামেকে ময়লার স্তুপে নবজাতকের লাশ

প্রকাশঃ জুন ৭, ২০১৬ সময়ঃ ১১:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1_76419

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ময়লার স্তূপ থেকে পুলিশ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে জরুরি বিভাগের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে নির্মাণাধীন আসাদ স্মৃতি জাদুঘরের পাশের ময়লার স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পরে লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে, ভূমিষ্ট হওয়ার পর রাতের আঁধারে কোনো এক সময় অজ্ঞাত লোকজন ওই স্থানে নবজাতকটিকে ফেলে রেখে গেছে বলেও জানান তিনি।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G