তথ্যমন্ত্রীসহ ২৫ জনকে হত্যার হুমকি

প্রকাশঃ জুন ১৬, ২০১৫ সময়ঃ ৭:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

threatতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ২৫ বিশিষ্ট ব্যক্তিকে আবারো হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১৩।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর অফিসে ডাকযোগে এই হুমকি বার্তা আসে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী।

পাঠানো তালিকায় অন্যান্য ব্যক্তিরা হচ্ছেন-বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, ঢাবির ইতিহাস বিভাগের শিক্ষক ও ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরিয়ার কবির, মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বিশিষ্ট লেখক ও শিক্ষক অধ্যাপক জাফর ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, উপস্থাপিকা নবনীতা চৌধুরী, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী,ডা.ইমরান এইচ সরকার, দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক শাহীন রেজা নূর, গণজাগরণ মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সী বাঁধন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ব্লগার কানিজ আকলিম সুলতানা, গণজাগরণ মঞ্চের কর্মী এস এম শাহীন, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আরাফাত রহমান, সাংবাদিক মুন্নী সাহা, বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল এবং সঙ্গীতা ইমাম।

এ ঘটনায় শাহবাগ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি, নং-৮৪০) করা হয়েছে বলেও জানিয়েছেন ঢাবি’র ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ আলী।

উল্লেখ্য, এর আগেও ঢাবি উপাচার্যসহ ১০ বিশিষ্টজনকে হত্যার হুমকি দেয় আনসারুল্লাহ বাংলা টিম। এর কিছুদিন পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৭ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেয় সংগঠনটি।
প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G