তনুর বাবাকে হত্যার চেষ্টা

প্রকাশঃ জুন ২০, ২০১৬ সময়ঃ ৫:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

c02c3fbf4014de1c4b9195b1425e39ad-5767af4209f1f

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর বাবা ইয়ার হোসেনকে গাড়ি ও মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তনুর মা আনোয়ারা বেগম। তনুর হত্যাকারীদের শনাক্ত, গ্রেফতার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা জানান তিনি। মানববন্ধনে আনোয়ারা বেগম আরো অভিযোগ করেন, তাদের মিডিয়ার সঙ্গেও কথা বলতে দেওয়া হচ্ছে না।

মানববন্ধনে আনোয়ারা বলেন, তনুর খুনিদের না ধরে আমাদের পাহারা দিয়ে রাখা হচ্ছে। বাসার ডিশ লাইন কেটে দেওয়া হয়েছে যেন তনুর সংবাদ দেখতে না পারি। কিছুদিন আগে তনুর লাশ উদ্ধারের স্থানে তনুর বাবা গিয়েছিলেন। সেখানে তাকে গাড়ি ও মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

তনুর মা বলেন, আমরাতো সরকারের বিরুদ্ধে কিছু বলছি না। আমরা তনু হত্যার বিচার চাইছি। সেনাবাহিনীর অনুষ্ঠানে গান না গেয়ে শ্রীমঙ্গল বেড়াতে যাওয়ায় মেয়েটিকে মেরে ফেলা হয়। সেনা সদস্যরা বাসা থেকে তনুর ডায়েরি, অ্যালবাম সব নিয়ে গেছে। তার আর কোনও স্মৃতি চিহ্ন বাসায় নেই।

তনুর ময়নাতদন্ত প্রতিবেদন ‘ভুল’ উল্লেখ করে চিকিৎসকদের আইনের আওতায় আনার দাবি জানান তনুর মা। তিনি বলেন, আমাদের বাসায় এসে কর্নেল মাসুদ বললেন- রাস্তার পাশে যখন তনুর স্যান্ডেল পেয়েছেন- তা নিয়ে চলে এলেন না কেন? কোনও বাবা-মা কি পারে সন্তানের স্যান্ডেল নিয়ে তার খোঁজ না করে ঘরে ফিরে আসতে? তনুর লাশ শিয়াল-কুকুরে খেলে তখন বলতো শিয়ালে মেরেছে। তনুর যদি স্ট্রোক হতো তাহলে তার লাশ রাস্তার পাশে পড়ে থাকতো। জঙ্গলে পড়ে থাকতো না। তার শরীরে আঘাতের চিহ্ন থাকতো না।

সোমবার (২০ জুন) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে জাস্টিস ফর তনু এ ব্যানারে গণজাগরণ মঞ্চ কুমিল্লার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তনুর মা আনোয়ারা বেগম ও ছোট ভাই আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সেখানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক পরেশ কর, গণজাগরণ মঞ্চ কুমিল্লার সমন্বয়ক খায়রুল আনাম রায়হান, লেখক মোতাহার হোসেন মাহাবুব।

মানববন্ধনে বক্তারা বলেন, তনু হত্যার ৯০ দিন পেরিয়ে গেলেও এখনও আসামিদের শনাক্ত করা হয়নি। বক্তারা দ্রুত তনুর হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G