তারেক সাঈদের বিরুদ্ধে দুই মামলাই চলবে

প্রকাশঃ মার্চ ২২, ২০১৬ সময়ঃ ১:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

তারেক সাইদনারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দায়ের করা দু্‌ই মামলাই চলবে তারেক মোহাম্মাদ সাঈদের বিরুদ্ধে। সাত খুনের ঘটনায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে তারেক সাইদ মোহাম্মাদের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।ফলে তার বিরুদ্ধে দায়ের করা মামলা দু্টি চালাতে আর কোন বাধা নেই।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ আবেদনটি ‘উত্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে দেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

এরপর নজরুল ও তার চার সহযোগীকে হত্যার ঘটনায় স্ত্রী সেলিনা ইসলাম বিউটি একটি এবং চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় বিজয় কুমার অন্য মামলাটি দায়ের করেন।

বিউটির করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টে এই আবেদন করেন তারেক সাঈদ।

গত রোববার এ বিষয়ে শুনানি শেষে আদালত বিষয়টি মঙ্গলবার আদেশের জন্য রাখে।

এ আদেশের বিষয়ে আদালতে তারেক সাঈদের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম কিবরিয়া। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G