তিন মামলায় ফখরুলের জামিন

প্রকাশঃ জুন ১৮, ২০১৫ সময়ঃ ৪:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

fakhrulবিশ দলীয় জোটের হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিন মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নূরুজ্জামান ননী ও বিচারপতি জাফর আহমেদ এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি নুরুজ্জামান নবী ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ জামিনাদেশ দেন।

ঐ তিন মামলায় আদালতে চার্জশিট দাখিল করার আগ পর্যন্ত চিকিৎসাসেবা নেওয়ার জন্য ফখরুলকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।

মির্জা ফখরুলকে ঐ তিন মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ১৬ এপ্রিল হাইকোর্টের একই বেঞ্চ রুল জারি করেন।

রুলের শুনানি শেষে বৃহস্পতিবার আদালত ফখরুলের জামিন মঞ্জুর করেন।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন এ্যাডভোকেট মাসুদ রানা। এ ছাড়া তার পক্ষে আদালতে ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার মওদুদ আহমদ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G