দক্ষিণ সিটির ফুটপাতে উচ্ছেদ

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৭ সময়ঃ ৬:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৫ অপরাহ্ণ

dhaka southঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ফুটপাতের হকারদের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে নেমেছে।

মঙ্গলবার দুপুরে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের নেতৃত্বে রাজধানীর গুলিস্তানের আশপাশের এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। কয়েকদিন ধরে দক্ষিণ সিটি এলাকায় উচ্ছেদ অভিযান চলানো হচ্ছে।

তবে হকার সমন্বয় পরিষদের নেতারা হকারদের পুনর্বাসন ছাড়াই ফুটপাতের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানিয়েছেন ।

এদিন রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, বায়তুল মোকাররম ও পুরানা পল্টন এলাকায় ফুটপাতের হকারদের দোকান উচ্ছেদ শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা। এ সময় রাস্তার পাশে হকারদের অস্থায়ী এবং অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব বলেন, ঢাকা দক্ষিণের সব ফুটপাত দখলমুক্ত না করা পর্যন্ত এই উচ্ছেন অভিযান চলবে।

এর আগে আজ বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে হকারদের ১৬টি সংগঠনের জোট হকার সমন্বয় পরিষদ বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানে হকার নেতারা বলেছেন, তাঁদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান চলতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন হকার সমন্বয় পরিষদ।

হকারদের পুনর্বাসন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সমাবেশে উপস্থিত বক্তারা। বৃহস্পতিবার বেলা ১১টায় পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় সমাবেশ থেকে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G