দল পূনর্গঠন চেয়েছেন মির্জা ফখরুল

প্রকাশঃ সেপ্টেম্বর ২২, ২০১৫ সময়ঃ ১২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫২ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

mirzaবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর, দল পূনর্গঠন প্রক্রিয়ায় আরো গতি আনার কথা জানিয়েছেন। সোমবার রাতে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দেশ সংকটকাল অতিক্রম করছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এ থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে হবে।’

মির্জা ফখরুল আরো বলেন, তিনি রাজনীতির সঙ্গে ছিলেন এবং রাজনীতির সঙ্গেই আছেন। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানান এই বিএনপি নেতা।

মির্জা ফখরুল টানা ছয় মাসের বেশি সময় কারাভোগের পর গত ১৪ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান। ২৭ জুলাই চিকিৎসার জন্য দেশের বাইরে যান মির্জা ফখরুল। মঙ্গলবার তার নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার কথা রয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G