দাবদাহে পাকিস্তানে নিহত ১৩৬

প্রকাশঃ জুন ২২, ২০১৫ সময়ঃ ১১:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

pakistanপাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচি ও দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশে প্রচণ্ড দাবদাহে অন্তত ১৩৬ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা ‍জানিয়েছে।

এর মধ্যে শুধু করাচিতেই মারা গেছেন ১৩২ জন।

শনিবার বন্দর নগরী করাচিতে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এটাই পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় প্রচণ্ড দাবদাহ। এর আগে ১৯৭৯ সালের জুন মাসে কিছু সময়ের জন্য তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রী সেলসিয়াস।

প্রদেশের স্বাস্থ্য সচিব সাইয়েদ মেনংনিজু জানিয়েছেন, গত শনিবার করাচি শহরে অন্তত ১১৪ জনের মৃত্যু হয়েছে। আর সিন্ধু প্রদেশের ৩টি জেলায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য সচিব আরো বলেন, প্রদেশের সরকার সকল হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি অবস্থা আরোপ করেছে। হাসপাতালের ডাক্তার এবং স্টাফদের ছুটি বাতিল করেছে। হাসপাতালগুলোতে অতিরিক্ত ওষুধ সরবরাহ করা হয়েছে।

জিন্না হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. ‍সিমিন জামালী জানান, শুধু জিন্না হাসপাতালেই ১০০ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই হিট স্ট্রোকে মারা গেছে বলেও জানান তিনি। আর রোগী বা ক্ষতিগ্রস্তদের মধ্যে বেশির ভাগই হচ্ছে বয়স্ক মানুষ।

সূত্র : আল জাজিরা

প্রতিক্ষণ/এডি/ফাহিম



আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G