দাবি আদায় না হলে কর্মবিরতিতে শিক্ষকরা

প্রকাশঃ অক্টোবর ৭, ২০১৫ সময়ঃ ৯:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

shikkhokচলতি মাসের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ১ নভেম্বর থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

দাবি-দাওয়া পূরণের বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা এ কর্মসূচির কথা জানান।

তবে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতাদের প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র বেতন কাঠামো ও অষ্টম বেতন কাঠামোতে বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মাকসুদ কামাল সাংবাদিকদের বলেন, ‘অক্টোবর মাসের মধ্যে দাবি পূরণ না হলে ১ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকদের অনুভূতিতে আমরা আঘাত করতে চাই না। কিন্তু আমাদের দাবি-দাওয়া যদি উপেক্ষিত হয় তবে লাগাতার কর্মসূচিতে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না।’

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের মান, মর্যাদা, ইজ্জত রক্ষা করে আমরা কীভাবে এগোব সেটাতে জোর দেব। বেতন কাঠামোর ব্যাপারে স্যারদের প্রস্তাবগুলো বিবেচনা করার জন্য যথাযথ ভূমিকা নেওয়ার চেষ্টা করব। যে বিষয়গুলো সামনে আসছে আশা করি সে বিষয়গুলোর সুষ্ঠু ও সুন্দর সমাধান বেরিয়ে আসবে।’

দুপুর ৩টা ২০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে ফেডারেশনের নেতারা দাবি-দাওয়া সম্বলিত সুনির্দিষ্ট প্রস্তাবনা শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G