দীপনের বাবাকে হুমকি
প্রতিক্ষণ ডেস্ক
দুর্বৃত্তদের হামলায় নিহত জাগৃতির কর্ণধার ফয়সাল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে হুমকি দেয়া হয়েছে।
বুধবার সকালে তাকে এ হুমকি দেয়া হয় বলে তিনি জানান। আর হুমকির পর পরই পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান তিনি।
এর আগে গত ৩১ অক্টোবর দুপুরে প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির অফিসে ঢুকে লেখক ও প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এছাড়া ওই দিনই একইভাবে দুর্বৃত্তদের হামলায় আহত হন অপর এক প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ আরো দুই লেখক।
প্রতিক্ষণ/এডি/বিএ


















