দুই কলেজ ছাত্রীকে পিটিয়েছে উত্ত্যক্তকারী বখাটেরা

প্রকাশঃ অক্টোবর ১৯, ২০১৬ সময়ঃ ৭:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৬ অপরাহ্ণ

iptigingউত্ত্যক্তের প্রতিবাদ করায় যমজ দুই বোনকে বাঁশ দিয়ে পিটিয়েছে বখাটে যুবকরা।

বুধবার রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা রোডে বিসিআইসি কলেজের কাছে এ ঘটনা ঘটে। দুই বোন স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

এ ব্যাপারে বিসিআইসি কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান জানান, তার কলেজের সামনেই বখাটেরা মেয়েদের উত্ত্যক্ত করছিল। বেলা ১১টার দিকে মেয়ে দুটি ঐ পথ দিয়ে যাচ্ছিল। তখন তারাও বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়। দুই বোন এর প্রতিবাদ করে। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়। প্রথমে দুই বোনকে চড়-থাপড় মারে। পরে বাঁশ দিয়ে পেটায়। এতে দুজনই মারাত্মক আহত হয়। আহতদের দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

মেয়েদের বাবা এ ব্যাপারে শাহ আলী থানায় একটি মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঐ  ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আমাদের বেশ কয়েকটি দল অভিযুক্তদের আটক করার চেষ্টা করছে।’

আহত দুই বোন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায় বলে জানান ওসি আনোয়ার হোসেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G