দুই মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ৪:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

enu-nurঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এম এ রিয়াজ ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের সময় স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে দু’জনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বইমেলার প্রবেশপথে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর গাড়ি লক্ষ্য করে দু’টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে এঘটনা ঘটে। এতে সেখানে থাকা জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ হয়ে টিএসসির বইমেলার প্রবেশপথ দিয়ে যাচ্ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর থেকে কে বা কারা তথ্যমন্ত্রীর গাড়িকে লক্ষ্য করেই দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

প্রতিক্ষণ /এডি/কলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G