দেশব্যাপি পালিত হচ্ছে প্রতিবন্ধী দিবস

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৫ সময়ঃ ১০:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

protibondhiদেশব্যাপি পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। জাতিসংঘ ঘোষিত এ দিবসটি ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হচ্ছে।

প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া, সাংস্কৃতিক জীবনসহ প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করার সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও এই দিবসের লক্ষ্য।

প্রতিবছরের মতো এবারও সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করবে। মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে। বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম।

 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G