দেশীয় অস্ত্র ব্যবহার করে ডাকাতরা

প্রকাশঃ জুলাই ১১, ২০১৫ সময়ঃ ১:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

42448রাজধানীর তুরাগ থানাধীন এলাকা থেকে আটককৃত ডাকাতেরা কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করে না, দেশীয় অস্ত্র ব্যবহার করে ডাকাতি করে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই নয় ডাকাতকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের একটি দল। গ্রেফতারকৃতরা দলনেতা ইব্রাহীম, আল আমিন, ছিদ্দিক, আলমগীর বকশ, রিয়াজ উদ্দিন, খিজির আহাম্মেদ, সহিদুল আব্দুর রব ও আব্দুল হালিম। এসময় তাদের হেফাজত থেকে সোয়া দুই ভরি সোনা, ছুরি, চাপাতি, দাঁ ও রডের তবরাবি জব্দ করা হয়।

গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ডাকাতেরা পেশাদার আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। অত্র এলাকায় তারা ডাকাতি করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। এর পূর্বেও তারা ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করেছে। দলনেতা ইব্রাহীম ঢাকা-নারায়ণগঞ্জসহ শতাধিক এলাকায় ডাকাতির কথা স্বীকার করেছে।

তিনি আরে বলেন, ডাকাতেরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে না তবে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শণ করে ডাকাতি করে। ডাকাতির পর স্বর্ণালঙ্কার তুরাগ থানা এলাকার আব্দুর রব ও আব্দুল হালিম স্বর্ণকারের কাছে বিক্রি করে। ডাকাতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই দুইজনকেও গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে অপর দুই ভরি সোনা উদ্ধার করা হয়।

 প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G