দেশে অস্থিরতা ছিল বলে পাশের হার কমেছে

প্রকাশঃ আগস্ট ৯, ২০১৫ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

fol prokash

এইচএসসি পরীক্ষার সময় দেশে অস্থিরতা ছিল বলে পাশের হার কমেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের উপর গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, সে সময় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ তো ছিলই, সে সঙ্গে ছিল পেট্রোল বোমা মারা। এর মধ্য দিয়ে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়েছি।

গণভবনে প্রথমে ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে বোর্ডের ফল হস্তান্তর করেন। এরপর একে একে সব বোর্ডের চেয়ারম্যানরা তাদের বোর্ডের পরীক্ষার্থীদের ফল হস্তান্তর করেন। এরপর প্রধানমন্ত্রী অনলাইনে ফলপ্রকাশ করেন।

এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বছরের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G