দেশে ক্রান্তিকাল চলছে-মির্জা ফখরুল

প্রকাশঃ অক্টোবর ১১, ২০১৫ সময়ঃ ১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Mirza-Fokhrulদেশে ক্রান্তিকাল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ।

রোববার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা কথা বলার অধিকার হারিয়েছি। ভোটের অধিকার হারিয়েছি। তাই মানুষের মৌলিক অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/জেএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G