ধনুর উন্নতি, কন্যার ভ্রমণ (২৭ মার্চ)
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১
আপনার মতামত ও বিচক্ষণতায় কর্মক্ষেত্রে জটিল সমস্যার সমাধান বেরিয়ে আসবে। কাছের বন্ধুদের মাধ্যমে উপকৃত হবেন। জাতিকারা আর্থিক দিকে স্বাবলম্বী হবেন। প্রেমের জন্য দিনটি শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
শুক্র শক্তিশালী হওয়ায় আপনার আত্মবিশ্বাস সমস্যার সমাধান করতে সাহায্য করবে। কর্মে সাফল্য লাভের যোগ আছে। জাতিকাদের নেওয়া উদ্যোগ আজ অভিনন্দিত হবে। প্রেমের ক্ষেত্রে সমস্যা আসতে পারে।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
কোনো ক্ষমতাবান ব্যক্তির কথায় প্রভাবিত হবেন। কর্মক্ষেত্রে সুনাম লাভের যোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে অগ্রজসম কোনো ব্যক্তি সুখবর দিতে পারে। প্রেমযোগ আছে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
প্রভাবশালী ব্যক্তির দ্বারা সমস্যায় আক্রান্ত হওয়ার যোগ আছে। চন্দ্রের নিম্নমুখী অবস্থানের ফলে জাতিকারা শারীরিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীদের বিশেষ সুযোগ আসতে পারে। প্রেমযোগ ক্ষীণ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
কাঙ্ক্ষিত লক্ষ্যে আজকের দিনে সফল হওয়ার যোগ আছে। পারিবারের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। আঘাতের যোগ আছে। জাতিকাদের নিকটাত্মীয়দের সঙ্গে কোনো বিশেষ বিষয় নিয়ে দূরত্ব তৈরি হতে পারে। প্রেমযোগ বর্তমান।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২
রাহুর অবস্থান রাশিচক্রে সমস্যাজনক হওয়ায় প্রেম অথবা দাম্পত্য সমস্যা আপনাকে ব্যস্ত রাখবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আজকের দিনটি সঠিক নয়। পরিস্থিতি বুঝে মেপে কথা বলাই উচিত। জাতিকারা পারিবারিক কাজে দূরে যাত্রা করতে পারেন। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তায় থাকবেন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং :বাদামি, শুভ সংখ্যা : ৭
উত্তেজনা আপনার সমস্ত কাজ পণ্ড করে দিতে পারে। সম্পত্তির বিষয় নিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। জাতিকারা সহজেই পারিবারিক সমস্যার সমাধান করবেন। অধিক ব্যয় করার যোগ দেখা যাচ্ছে। প্রেমযোগ আছে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা ৯
মিথ্যে অভিযোগে আপনি ক্ষতির মুখোমুখি হতে পারেন। মঙ্গলের অবস্থানগত সমস্যার জন্য বন্ধুর সমস্যায় ফেলতে পারে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। জাতিকাদের উপর পারিবারিক আস্থা বাড়বে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার যোগ আছে। প্রেমযোগ শুভ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭
বৃহস্পতির শুভ প্রভাবে ধন লাভের যোগ আছে। কর্মযোগ শুভ। প্রেমযোগ মধ্যম। জাতিকারা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির বুদ্ধিতে উন্নতি করতে পারেন। শত্রুনাশের যোগ আছে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
নতুন ব্যবসার কথাবার্তা এগোতে পারে। পরিবারে অভিভাবকের সাহায্যে দাম্পত্য সমস্যার সমাধান হবে। জাতিকারা উন্নতির সুযোগ পাবেন। স্নেহভাজনদের ব্যবহারে হতাশ হতে পারেন। প্রেমযোগ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
যুক্তিহীন আবেগের ফলে ক্ষতির যোগ আছে। জাতিকারা পরিষ্কার কথা বলার ফলে সমালোচিত হতে পারেন। মানসিক কষ্ট পাওয়ার যোগ দেখা যাচ্ছে। প্রেম নিয়ে সমস্যা থাকবে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
রাশিচক্রে অষ্টাদশ ঘরে শুভ গ্রহ অবস্থান করায় তার প্রভাবে বহুদিনের আর্থিক পাওনা ফেরত পেতে পারেন। কিছুটা কমবে পারিবারিক সমস্যা। তবে কর্মক্ষেত্রে জাতিকারা খারাপ ব্যবহারের শিকার হতে পারেন। প্রেমযোগ আছে।
প্রতিক্ষণ/এডি/আরেফিন























