ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৌদি কূটনীতিক

প্রকাশঃ সেপ্টেম্বর ৯, ২০১৫ সময়ঃ ৭:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

সৌদিভারতে নিযুক্ত সৌদি আরবের একজন কূটনীতিক দুজন নেপালি মহিলাকে টানা কয়েক মাস ধরে আটকে রেখে নিয়মিত ধর্ষণ ও তাদের ওপর বিকৃত যৌন নির্যাতন চালানো অভিযোগ উঠেছে।সোমবার রাতে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই নেপালি নারীকে উদ্ধার করেছে।কূটনীতিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। রাজধানী দিল্লির গুরগাঁও শহরের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

দিল্লির নেপাল দূতাবাস গোপন সূত্রে এই নির্যাতনের খবর পেয়ে ভারতীয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছিল।

উদ্ধার হওয়া দুজন নেপালি নাগরিক, যাদের একজনের বয়স ২০ বছর ও অন্যজনের বয়স ৫০ বছর।দুই নারী জানায় ওই কূটনীতিকের ফ্ল্যাটে প্রায় চার মাস ধরে তাদের আটকে রাখা হয়েছিল।তাদের ওপর বহু লোক প্রায়ই ধর্ষণ করতেন। তাদের নিয়মিত মারধার করা হয়েছে এবং অনেক সময় কিছুই খেতে দেয়া হয়নি। তাদের ফ্ল্যাটের বাইরে পা রাখারও অনুমতি ছিল না।

দিল্লিতে সৌদি দূতাবাস অবশ্য ওই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। সৌদি রাষ্ট্রদূত পুরো ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

নেপাল থেকে প্রতি বছর হাজার হাজার মহিলা গৃহপরিচারিকার কাজের জন্য ভারতে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি দেন।এই দুই নেপালি নারীও গত এপ্রিলে নেপালে ভূমিকম্পের পর কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি দেন বলে জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/এএইচকে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G