ধানমণ্ডি থানায় মামলা করলেন শাওন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৭ সময়ঃ ৩:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৯ অপরাহ্ণ

meher-afroz-shaonবান্টি মীর নামক এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বিরুদ্ধে মামলা করেছেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। ফেসবুকে স্ট্যাটাস ও লাইভ ভিডিওতে অশালীন মন্তব্য ও জীবননাশের হুমকির প্রেক্ষিতে রবিবার দুপুরে ধানমণ্ডি থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন তিনি।

এ প্রসঙ্গে শাওন বলেন, বেশ কয়েকদিন ধরেই বান্টি মীর নামের এক ব্যক্তি আমার ও আমার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন। স্ট্যাটাস ও লাইভ ভিডিওতে তিনি নানা রকম আজেবাজে কথা ছড়াচ্ছেন। শুধু তাই নয়, ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমে আমাকে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রথমে তাই একটি সাধারণ ডায়েরি করেছিলাম। পরবর্তী পদক্ষেপ হিসেবে আজ ধানমণ্ডি থানায় মামলাটি করেছি।

শাওন আরো জানান, মামলায় আগের অভিযোগের সঙ্গে যোগ করা হয়েছে অনালাইনে হয়রানির বিষয়টি।

পুলিশকে বান্টি মীরের কার্যকলাপ বিষয়ে বেশ কিছু প্রমাণ উপস্থাপন করেছেন শাওন। পুলিশ সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানা যায়।

প্রসঙ্গত, বান্টি মীর আমেরিকা প্রবাসী। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ইস্যুকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছেন তিনি।

এদিকে ‘ডুব’ সিনেমায় হুমায়ূন আহমেদের জীবনের ঘটনাকে দেখানো হচ্ছে আশংকা করে আপত্তি তুলেছেন শাওন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে স্থগিতাদেশ দেওয়া হয় ‘ডুব’ ছবির অনাপত্তিপত্রে। সে কারণে নির্মাণ শেষে সেন্সর বোর্ডে জমা পড়ার আগেই চলচ্চিত্রটির মুক্তি প্রক্রিয়া থমকে যায় ।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G