ধানক্ষেতে হেলিকপ্টারের জরুরী অবতরণ

প্রকাশঃ জুলাই ২১, ২০১৫ সময়ঃ ৭:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

hhhhllllবিমান বাহিনীর একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের মিরসরাইয়ে জরুরি অবতরণ করেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হেলিকপ্টারের পাইলটসহ তিন আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উপজেলার জোরারগঞ্জের দুর্গাপুরের একটি ধানক্ষেতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে।

সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মিরসরাইয়ের জোরারগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের একটি ধানক্ষেতে বিমান বাহিনীর হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাইলটসহ হেলিকপ্টারের তিন আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G