নববর্ষে তিস্তায় বেড়াতে এসে দুই ছাত্রের মৃত্যু

প্রকাশঃ এপ্রিল ১৪, ২০১৭ সময়ঃ ৭:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৪ অপরাহ্ণ

রংপুর প্রতিনিধি:

পহেলা বৈশাখ উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে আনোয়ারুল সাঈদ ও সুমন আহম্মেদ নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার মহিপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ ও সুমন নগরীর ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং সুমন ইসলামবাগ আর কে রোডের ও সাঈদ মেডিকেল ধাপ এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মহিপুর তিস্তা নদীতে বেড়াতে যান। বেলা সাড়ে ১১টার দিকে সকলে নদীতে গোসল করতে নামেন।

পরে অন্যরা নদী থেকে উঠে আসলেও ঐ দুজন না উঠায় খোঁজাখুজি শুরু করেন সঙ্গে থাকা শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রায় আধাঘণ্টা পর নদী থেকে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গঙ্গাচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G