নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৫

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৭ সময়ঃ ৪:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৬ অপরাহ্ণ

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী প্রতিনিধি:

ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচদোনার চৈতাব নামক স্থানে দুটো প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ ব্যক্তি নিহত এবং আহত হয়েছে আরো ৫ জন।

শনিবার সকালে ড্রীম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য মতে, নিহত ২ মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি তবে নিহত ২ জনই সিএনজির যাত্রী হতে পারে বলে ধারণা করছে পুলিশ। আহতদের উদ্ধার করে ১০০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি যাত্রী নিয়ে প্রাইভেটকারকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটি মুখোমুখি হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজিটি মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G