নাইজেরিয়ায় শিয়া মিছিলে আত্মঘাতী বোমা হামলা

প্রকাশঃ নভেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ৯:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

nigeriaনাইজেরিয়ার কানো প্রদেশে শুক্রবার শিয়া সম্প্রদায়ের একটি মিছিলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে নিহত ২১ হয়েছে।

কানোর রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরে ডাকাসোয়া গ্রামে এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।

ওই প্রত্যক্ষদর্শী জানান, আত্মঘাতী ওই হামলাকারী দৌড়ে মিছিলের মধ্যে ঢুকে পড়ে।এ সময় দ্রুত তাকে আটক করা হয়। আটকের সঙ্গে তিনি বোমার বিষ্ফোরণ ঘটায়।

তুরি নামে এক ইসলামী আন্দোলনের নেতা জানান, এ হামলায় আমরা ২১ জনকে হারিয়েছি। আরো একজন মারাত্মক আহত হয়েছে।

তবে কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আয়োজন সংগঠন ইসলামী আন্দোলনের নেতারা এ হামলার জন্য সুন্নী জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G