নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৮:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

narayonganjনারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময়  গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

উপজেলার গোলাকান্দাইল এশিয়ান হাইওয়েতে (বাইপাস) শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়ার আব্দুল হামিদের ছেলে কবির হোসেন (২৮) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে ইসমাইল হোসেন (২৪)।

আহতরা হলেন- আরমান হোসেন (২২), নসিমনচালক আরিফ হোসেন (২৫), রাজু আহাম্মেদ (২৬) ও রাকিবুল ইসলাম (১৭)।

এদের মধ্যে আরিফ হোসেনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে গোলাকান্দাইল এলাকায় একটি ট্রাক কাঞ্চন থেকে ভুলতাগামী নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমন উল্টে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। এতে আহত হন আরও চারজন।

তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রাক, চালক ও হেলপারকে আটক করেছে।

প্রতিক্ষণ /এডি/মিলন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G