না ঘুমিয়ে ৪০ বছর

প্রকাশঃ জুন ১২, ২০১৫ সময়ঃ ১:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

without sleep menঅবিশ্বাস্য এক ঘটনা ঘটিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে গেছেন পল কেরন নামে এক হাঙ্গেরিয়ান সৈনিক। যিনি সম্পূর্ণ না ঘুমিয়েই বেঁচে ছিলেন অনেক বছর ।

প্রথম বিশ্বযুদ্ধে হাঙ্গেরিয়ার সাহসী সৈনিকদের মধ্যে একজন ছিলেন পল কেরন। তবে যুদ্ধচলাকালীন সময় দুর্ঘটনাবশত মাথায় বন্দুকের গুলি লাগে তার ।

আপনি শুনলে অবাক হবেন যে, এরপর থেকে তিনি না ঘুমিয়ে শুধুমাত্র ১ বছর না রীতিমত দীর্ঘ ৪০ বছর সুস্থ দেহেই বেঁচে ছিলেন !

তিনি ঘুমানোর বদলে শুধুমাত্র শুয়ে চোখ বন্ধ করে রেস্ট নিতেন । সেডাটিভ, ড্রাগ কোনকিছুই তাকে ঘুম পাড়াতে পারতো না।

এটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এমনই একটি অদ্ভুত সত্য ঘটনার সাক্ষী হয়ে আছেন পল কেরন !

এমনকি আধুনিক বিশ্বেও তার এই বিষয়টি এখনো শরীর বিজ্ঞান তথা মেডিকেল হিস্টোরিতে রহস্য হয়ে আছে । পল কেরনের এই ঘটনা যদিও একসময় ইতিহাসে হারিয়ে গিয়েছিল কিন্তু পরে এই ঘটনাটি মানুষের কাছে পুনরায় পরিচিত হয়ে ওঠে ‘The Dime’ নামক একটি ব্যান্ডের গাওয়া ‘Paul Kern can’t sleep’ নামক একটি গানের মাধ্যমে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G