‘নির্বাচনে ভয় পায় না বিএনপি’

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ৪:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mahbubবিএনপি নির্বাচনে ভয় পায় না সিটি নির্বাচনে অংশগ্রহণ তারই প্রমাণ বলে জানিয়েছেন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, তবে সিটি নির্বাচনে ৫ জানুয়ারির পুনরাবৃত্তি হলে এটিই হবে সরকারের শেষ খেলা।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

মাহবুব বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে বিদেশীদের কাছে সরকার বলতো, দেখুন আমরা আগেই বলেছিলাম বিএনপি নির্বাচন চায় না। ওরা জঙ্গীবাদী।

তিনি বলেন, সরকারের পাতা ফাঁদে পা দিয়ে বিএনপি সরকারকেই বেকায়দায় ফেলে দিয়েছে। বিএনপি নির্বাচনে ভয় পায় না। সিটি নির্বাচনেই তার প্রমাণ।

মাহবুব বলেন, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হতে হবে। কোনো প্রকার হয়রানি বা সভা সমাবেশ, মিছিলে বাধা দিলে পরিণতি যা হবার তাই হবে।

প্রতিক্ষণ/এডি/কামরান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G