নিলয় অবিবাহিতঃ দাবি বোনের(ভিডিও সহ)

প্রকাশঃ আগস্ট ৮, ২০১৫ সময়ঃ ৫:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Niloyনিলয়ের বিবাহিত জীবন সম্পর্কে অন্ধকারেই ছিল তার পরিবার। তার পরিবারের ভাষ্যমতে নিলয় ছিল অবিবাহিত। নিলয়ের বোন জয়শ্রী চট্টোপাধ্যায় গোপা দাবি করেন,‘ নিলয় বিয়ে করেছে এই খবর আমরা জানিনা’।

জয়শ্রী চট্টোপাধ্যায় গোপা বলেন, ‘বলা হচ্ছে আমার ভাইয়ের স্ত্রী এবং তা শ্যালিকা আছে। কিন্তু এসব সম্পূর্ণ মিথ্যা। কারণ আমরা জানি আমার ভাই এখন পর্যন্ত বিয়েই করেনি।’ সংবাদ মাধ্যমের খবরকে উড়িয়ে দিয়ে বলেন,‘ আমার ভাই বিয়ে করলে আমরা জানবনা?’

তবে রাজধানীর গোড়ানের বাসায় নিলয় স্ত্রী সহ থাকতেন। হত্যার ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে যে মামলা হয়েছে তার বাদী আশামনি। তিনি নিলয়ের স্ত্রী হিসেবে মামলাটি করেছেন। মামলার এজাহারে নিলয় নীলের নাম লেখা হয়েছে নীলাদ্রি চ্যাটার্জি। বাবার নাম তারাপদ চ্যাটিার্জি।

আটমাস আগে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামে নিজের বাড়িতে গিয়েছিলেন ব্লগার নিলয় নীল। ঈদের এক সপ্তাহ পর বাড়ি থেকে ঢাকায় আসেন তিনি। তাকে ঢাকায় ফিরতে নিষেধ করেছিলেন তার মা। কিন্তু বিসিএসের প্রস্তুতির কথা বলে ঢাকায় চলে আসেন তিনি।

নিলয়ের গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে । তার মা অপর্ণা চট্টোপাধ্যায় বলেন, ‘আমার ছেলে তো কোনো দিন কারো কোনো ক্ষতি করে নাই। আমার এমন নিরপরাধ ছেলেকে এভাবে হত্যা করল কারা?’ ছেলে হারানোর শোকে বিহ্বল মা বিলাপ করতে করতে একটু পরপরই মূর্ছা যাচ্ছিলেন। আর বলছিলেন,‘‘আমার এখন কী হবে? তোমরা আমাকে একটু বিষ এনে দাও। ওরে ঢাকায় ফিরে যেতে বারণ করেছিলাম। বলেছিলাম, বাড়িতে বসে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে।’

প্রতিক্ষণ/এডি/ইমতিয়াজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G