নিষিদ্ধ ম্যাগি ধ্বংস করা হবে
আন্তর্জাতিক ডেস্ক:
ক্ষতিকর মাত্রায় মনোসোডিয়াম গ্লুটামেট পাওয়ায় ভারতে নেসলের ম্যাগি নুডলস নিষিদ্ধ হওয়ার পর নেসলে ইন্ডিয়া পাঁচ কোটি ডলারের নুডলস ফেলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তারা জানিয়েছে বাজার থেকে তুলে নেয়ার পাশাপাশি গুদামে, কারখানায় এবং ডিস্ট্রিবিউটরদের কাছে যে নুডলস মজুদ রয়েছে, সবই ধ্বংস করা হবে।
ভারতের খাদ্য মান নিয়ন্ত্রক কর্মকর্তারা নেসলের ম্যাগি নুডলসে ক্ষতিকর মাত্রায় মনোসোডিয়াম গ্লুটামেট পাওয়ার পর সরকার এটি নিষিদ্ধ করে। তবে নেসলে দাবি করছে তাদের উৎপাদিত নুডলস পুরোপুরি নিরাপদ এবং এই নিষেধাজ্ঞা তারা আদালতে চ্যালেঞ্জ করেছে।
উল্লেখ্য ভারতে নুডলসের বাজারের আশি শতাংশই নেসলের দখলে।
প্রতিক্ষণ/এডি/নূর


















