নিহতের ঘটনায় ফুলবাড়িয়ায় ১৪৪ ধারা জারি

প্রকাশঃ নভেম্বর ২৮, ২০১৬ সময়ঃ ১১:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১২ অপরাহ্ণ

173658144_dharaসোমবার সকাল ৯টা থেকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ নির্দেশনা অব্যাহত থাকবে। ফলে সভা-সমাবেশসহ সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হলো। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রোববার ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মারা যান ঐ কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও মাছ বিক্রেতা সফর আলী।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রিফাত খান রাজিব জানান, এ ঘটনায় নিহত সফর আলীর ভাই বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।

তবে আবুল কালাম আজাদের পরিবার কোনো অভিযোগ না দেওয়ায় পুলিশ আইনি ব্যবস্থা নেয়নি বলেও জানান ওসি।

এদিকে, সোমবার সকালে ফুলবাড়িয়া কলেজ সরকারীকরণ আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক আবুল হাশেম জানান, রাতভর শিক্ষকের মরদেহ পুলিশের পাহারায় শহরের সানকিপাড়ার বাসায় রাখা হয়। সকালে পুলিশের পাহারায় মরদেহ নান্দাইল উপজেলার কাজিরপুর গ্রামে নেওয়া হয়েছে। সেখনেই তাকে সমাহিত করা হবে। মরদেহ জানাজার জন্য ফুলবাড়িয়ায় নিতে চাইলেও পুলিশ বাধা দিয়েছে। শুরু থেকেই পুলিশ বলে আসছে ওই দুজন হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে মারা গেছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G