নেপালে ভূমিধসে নিহত ৩৬

প্রকাশঃ জুন ১১, ২০১৫ সময়ঃ ৩:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

napalভূমিকম্প বিধ্বস্ত নেপালে ভারী বর্ষণের কারণে ভূমিধসে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

বুধবার রাতে অবিরাম বৃষ্টির কারণে দেশটির তাপলেজুং জেলায় ছয়টি পৃথক স্থানে ভূমিধসের ঘটনাগুলো ঘটে বলে বৃহস্পতিবার (১১ জুন) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রধান জেলা কর্মকর্তা দামারু প্রসাদ নিরলা জানিয়েছেন, স্থানীয় নদী-নালায় পানি উপচে দ্রুত এর উচ্চতা বাড়ছে বলে উদ্ধার তৎপরতা ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যহত হচ্ছে।

আহতদের উদ্ধারে রাজধানী কাঠমান্ডু থেকে জেলা হেডকোয়ার্টার ফুংলিংয়ে একটি হেলিকপ্টার পৌঁছেছে। তবে খারাপ আবহাওয়ার কারণে আক্রান্ত এলাকাগুলোয় এটি যেতে পারছে না বলে জানান তিনি।

দুর্গত এলাকাগুলো থেকে শতাধিক পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তাপলেজুংয়ের সাংসদ দামার দোজ তুমবাহামফে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G