নোয়াখালীতে ৫ গাড়িতে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১২:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৬ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

truck fireনোয়াখালীর মাইজদী ও সেনবাগে পাঁচটি গাড়িতে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।

রবিবার সন্ধ্যায় পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সেনবাগ উপজেলার সেবারহাট সড়কে জয়নগর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত বালু বোঝায় ট্রাক ও দুইটি সিএনজি অটোরিক্সায় আগুন ধরিয়ে দেয়। ওই স্থানে আরও দুটি সিএনজি অটোরিক্সা ভাঙচুর করে। স্থানীয় লোকজন আগুন নেভায়।

অপরদিকে সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা শহরের মাইজদী বাজার এলাকায় একটি সিএনজি অটোরিক্সায় আগুন দেন দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনা স্থলে গিয়ে আগুন নেভায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চলছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। চালক ও যাত্রীরা সাবধানে নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G