পলাতক রুবেল আবারও আটক

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০১৬ সময়ঃ ২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১১ অপরাহ্ণ

40327_rubelঢাকার আদালত এলাকা থেকে পালিয়ে যাওয়ার দুই দিনের মাথায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেলকে আবারও গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমমাধ‌্যম) মাসুদুর রহমান জানান, মঙ্গলবার ভোরে ঢাকার বাড্ডা এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

রুবেল উত্তর বাড্ডার মিশ্রীটোলা এলাকার মফিজ উদ্দিন ওরফে মফু মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও সন্ত্রাসী ঘটনায় বাড্ডা থানায় আটটি এবং রামপুরা থানায় অস্ত্র আইনের একটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত।

গত ২৫ অক্টোবর ঢাকায় হবু স্বামীর সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় এক গারো তরুণীকে। ঐ ঘটনার পর ২৮ অক্টোবর বাড্ডা থানায় একটি মামলা হয়, যার প্রধান আসামি রুবেল।

ধর্ষণের ঘটনার ১৭ দিন পর গত ১১ নভেম্বর বিমানবন্দর স্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় র‌্যাব।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন‌্য রোববার রুবেলকে পুরান ঢাকার আদালত পাড়ায় নেওয়া হলে ম্যাজিস্ট্রেটের কক্ষে নেওয়ার আগেই তিনি ‘কৌশলে’ পালিয়ে যান বলে সেদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ঐ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ প্রশাসন।

প্রতিক্ষণ/এডি/তাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G