পলাতক শীর্ষসন্ত্রাসী পিচ্চি সেন্টু নিহত

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৫ সময়ঃ ১০:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৪ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি

munshiganjমুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে ২ বছরের সাজাপ্রাপ্ত ৬ মামলার আসামি ও শীর্ষসন্ত্রাসী পিচ্চি সেন্টু।

পুলিশ বলছে, বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন তিনি। এ ঘটনায় পুলিশের ৩ সদস্যও আহত হয়েছে। বুধবার রাত ৩ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার কাঁঠাদিয়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সেন্টুকে বুধবার পাইকপাড়া থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়।

এসময় সেন্টু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সে। পরে তার মৃতদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G