পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৬ সময়ঃ ১:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

retretপাকিস্তানের খাইবারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

মঙ্গলবার খাইবারে কারখানো মার্কেটের কাছে এই ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, বিস্ফোরণের পরে আশেপাশে থাকা যানবাহনে আগুন লেগে যায়। এ সময় খাইবারের খাসাদার বাহিনীর লাইন অফিসার নওয়াব শাহ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা একজন টিভি সাংবাদিকও নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই খাসাদার বাহিনীর সদস্য।

বিস্ফোরণে আহতদের স্থানীয় হায়াতাবাদ হাসপাতালে জরুরিভাবে সেবা প্রদান করা হচ্ছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের ধরন সম্পর্কে জানা যায়নি।

পাকিস্তানের একপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে চারজন খাসাদার বাহিনীর সদস্য, এছাড়া একটি শিশুও মারা গেছে। খাইবার আফগান সীমান্তে অবস্থিত অঞ্চল, এখানে দেশটির সরকারের কর্তৃত্ব কম। এই এলাকা অতীতে আল কায়েদাসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর আস্তানা হিসেবে ব্যবহৃত হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G