পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশঃ আগস্ট ১, ২০১৬ সময়ঃ ১১:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1460313801502

লক্ষ্মীপুরে সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৩ বছর বয়সী প্রতিবন্ধী ভাই মিনহাজ ও ১১ বছর বয়সী তার বোন শ্রাবণীর মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে উপজেলার বাঁঙ্গাখা ইউনিয়নের রাধাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিনহাজ ও শ্রাবণী ওই গ্রামের কৃষক মো. সেলিমের সন্তান।
শ্রাবন্তী রাধাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও মিরাজ হোসেন প্রতিবন্ধি ছিল।

নিহতের আত্মীয়স্বজন ও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে দুই ভাই-বোন খেলতে বের হয়। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজা-খুজির পর সন্ধ্যায় বাড়ির পুকুরে জাল নামানো হয়।

পরে জালের মধ্যে তাদের দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মো.আনোয়ার হোসেন তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G