পাপুয়া নিউগিনিতে ৭.৪ মাত্রার ভূমিকম্প

প্রকাশঃ মে ৫, ২০১৫ সময়ঃ ৯:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

imagesপ্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪।

ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে (বাংলাদেশ সময় ৭টা ৪৪ মিনিটে) দেশটির ইস্ট নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কোকোপোর ১৩৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ভূ-গর্ভের ৬১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রথম দফা ভূমিকম্পের পর আরও ক’টি পরাঘাত (আফটার শক) অনুভূত হয়। এরমধ্যে সর্বোচ্চ ৫ দশমিক ৯ মাত্রার পরাঘাতও ছিল।

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরী অঞ্চলের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ০.৩ থেকে সর্বোচ্চ ১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস নিয়ে ধেয়ে আসতে পারে সুনামি।

এই প্রেক্ষিতে উপকূলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পাপুয়া নিউগিনির সরকার।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G