পুলিশের গাড়িতে পেট্রোলবোমা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৫:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

jatrabariরাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে। এ সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন জাকির হোসেন (২০) নামে এক যুবক ।

যাত্রাবাড়ীর মোমেনবাগ হাইস্কুলের সামনে রবিবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল হোসেন জানান, টহলরত পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা মারার সময় পুলিশ গুলি করলে জাকির হোসেন ডান পায়ে গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিক্ষণ /এডি/অনিক

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G