পুলিশের বাসে হামলায় আফগানিস্তানে নিহত ৪০

প্রকাশঃ জুন ৩০, ২০১৬ সময়ঃ ৪:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

l_105395_102440_updates

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে পুলিশের সদ্য উত্তীর্ণ ক্যাডেটদের একটি কনভয়ে আত্মঘাতী হামলায় এখন পর্যন্ত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই নতুন পুলিশ সদস্য।

প্রশিক্ষণ শেষে গ্রাজুয়েশন অনুষ্ঠান থেকে ফেরার পথে পর পর দুটো হামলা হয়। স্থানীয় গভর্নর হাজি মোহাম্মদ মুসা খান বিবিসিকে জানিয়েছে, হামলায় বহু লোক জখম হয়েছে।

দীর্ঘদিন আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, আফগান পুলিশ এবং সৈন্যরা তালেবানের অন্যতম প্রধান টার্গেট। সপ্তাহখানেক আগে কাবুলে একটি বাসে একই ধরণের এক হামলায় ১৪ জন মারা যায়।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G