প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ১০:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৯ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

PMপ্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বনির্ধারিত ফ্রান্স সফর অপরিবর্তিত রয়েছে। সূচি অনুযায়ী, আসছে সোমবার তিনি ফ্রান্স যাবেন। সেখানে ১৬ ও ১৭ নভেম্বর অবস্থান করে ইউনেসকোর ‘লিডার্স ফোরাম’-এ যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘আমি যতদূর জানি, সফরের পরিকল্পনা এখনো অপরিবর্তিত রয়েছে।’

ফোরামে যোগ দেওয়ার জন্য ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে তাঁর বক্তব্য রাখার কথা।

১৬ নভেম্বর ইউনেসকো এর গঠনতন্ত্র অনুমোদনের ৭০তম বার্ষিকী উদযাপন করবে। এই দিনটিকে সামনে রেখে লিডার্স ফোরামের আয়োজন করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G