প্রধানমন্ত্রীকে তোষামোদে বিরক্ত সেলিম

প্রকাশঃ জুলাই ৫, ২০১৫ সময়ঃ ১:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

news_img-211স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিম কথায় কথায় মন্ত্রীদের ‘প্রধানমন্ত্রীর নির্দেশে’ এমন সম্মোধনে তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।রোববার সকালে দশম জাতীয় সংসদে ২০১৫-২০১৬ অর্থবছরে বাজেট অধিবেশনে  তিনি এ  ক্ষোভ প্রকাশ  করেন।

তিনি বলেন,মাননীয় স্পিকার ‘মাননীয় মন্ত্রীরা শুধু কথায় কথায় বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা এ কাজ করেছি। সব যদি প্রধানমন্ত্রীর নির্দেশে করে থাকে  তাহলে মন্ত্রীরা কি করে?

পয়েন্ট অব অর্ডারে আলোচনা করতে গিয়ে তিনি ঢাকার যানজটের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন,‘ঢাকার যানজট এতো বেশি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে মানুষ চলাফেরা করতে পারছে না,তাদেরকে রাস্তায় ইফতার করতে হচ্ছে,রোগী নিয়ে কেউ জরুরি ভিত্তিতে হাসপাতালে পৌঁছতে পারছে না।’

ট্রাফিক পুলিশ থাকলেও তা অকার্যকর দাবি করে তিনি বলেন,‘মাননীয় স্পিকার, মানুষ অনেক অসুবিধায় রয়েছে। দ্রুত এটার একটা বিহিত হওয়া প্রয়োজন।’

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G