প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করায় কারাদণ্ড

প্রকাশঃ জুন ১৪, ২০১৫ সময়ঃ ৪:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৬ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

atokপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার দায়ে একজনকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কুমিল্লার চান্দিনায় মাহিব উল্লাহ নামে এক ব্যক্তি কিছু স্থিরচিত্র দিয়ে প্যারোডি গানের সাথে ভিডিও তৈরি করে মোবাইলে ছড়িয়ে দেয়ার অভিযোগে এ কারাদন্ড দেয়া হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ জানান, শনিবার সন্ধ্যায় ঐ ব্যক্তিকে গ্রেফতার করার পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ওই দণ্ড দেন।

মাহিব উল্লার নিজের একটি কম্পিউটার ও মোবাইলের দোকান রয়েছে। যেখানে শেখ হাসিনার কয়েকটি স্থিরচিত্র দিয়ে প্যারোডি গানসহ একটি ভিডিও তৈরি করে মোবাইলে গান লোড করতে আসা গ্রাহকদের মোবাইলে সরবরাহ করে। এ খবর জানতে পেরে দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।একই সাথে তার ব্যবহার করা কম্পিউটারও জব্দ করে।

মাহিব উল্লাহকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে অনাদায়ে আরো তিন মাসের দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G