প্রধানমন্ত্রীর আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন

প্রকাশঃ নভেম্বর ৮, ২০১৬ সময়ঃ ১০:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৬ অপরাহ্ণ

shekh-hasina1বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর পৈতৃক বাড়িতে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর। এ সময় আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টামণ্ডলীর সদস্যরাও তাঁর সঙ্গে থাকবেন।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন। টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স হেলিপ্যাডে নেমে প্রধানমন্ত্রী সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যাবেন এবং ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন।

পরে সেখানে ফাতেহা পাঠ ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় টুঙ্গিপাড়ায় দলের উপদেষ্টামণ্ডলী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক যৌথ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G