প্রাথমিক সমাপনী ও জেএসসির ফল ৩১ ডিসেম্বর

প্রকাশঃ ডিসেম্বর ১৭, ২০১৫ সময়ঃ ২:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Examআগামী ৩১ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাধ্যমিক-১) জাকির হোসেন ভূইঞা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, ৩১ ডিসেম্বর সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। তারপর পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে এই দুই মন্ত্রণালয়।

এবছর জেএসসি ও জেডিসিতে অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G