প্রিয়ভাষিণীকে মোবাইলে প্রাণনাশের হুমকি

প্রকাশঃ আগস্ট ৮, ২০১৫ সময়ঃ ৬:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

priy o vashiniভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণীকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। পরিচয় গোপন করে একটি নম্বর থেকে প্রিয়ভাষিণীকে ব্লগার নিলয়ের মতো পরিণতি বরণ করার জন্য প্রস্তুত থাকতে বলেছে হুমকিদাতা।

তবে এরকম হুমকিতে মোটেও ভীত নন বলে জানিয়েছেন ফেরদৌসি প্রিয়ভাষিণী।

প্রাণনাশের হুমকি সম্পর্কে প্রিয়ভাষিণী বলেন, ব্লগার হত্যার বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার। মুক্ত মানসিকতার চর্চার জন্যই স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন। অথচ দেশে এখন মত প্রকাশ করায় মৌলবাদীদের শিকার হচ্ছেন ব্লগাররা। গণজাগরণ মঞ্চসহ সব জায়গা থেকেই তিনি এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং অপশক্তিকে রুখে দেয়ার কথা বলে আসছেন। এজন্যই তিনি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে ধারণা করছেন তিনি।

কারা তাকে হুমকি দিয়েছে তা নিশ্চিত না হলেও তাদের খুঁজে বের করা কঠিন নয় বলে মনে করেন প্রিয়ভাষিণী। হুমকির ব্যাপারে এখনো কোনো আইনী পদক্ষেপ নেননি তিনি। তবে ছেলে এবং নিজের সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটির সহকর্মীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G