প্রেম নিবেদন করতে আপেল!

প্রকাশঃ জুলাই ৩০, ২০১৫ সময়ঃ ২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

আপেলযুগে যুগে নারী-পুরুষের নিজেদের মধ্যে একটা টান রয়েছে যেটাকে বলা ভালবাসা। আর মানুষ তার ভালবাসা নিবদনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন।

তবে অস্ট্রিয়ায় মেয়েদের মধ্যে প্রেম নিবেদনের অদ্ভুত এক রেওয়াজ আছে৷ গ্রাম এলাকায় ঐতিহ্যবাহী নাচের সময় মেয়েরা আপেল নিয়ে বগলের নিচে রাখে৷ কিছুক্ষণ পর সেই আপেল তুলে দেয় ভালোলাগার মানুষটির হাতে৷ ছেলেটি যদি আপেলটি খায় তাহলে বুঝে নিতে হবে, সে প্রেম করতে রাজি৷

আজকাল সরাসরি প্রেম নিবেদনের অনেক আগেই শুরু হয়ে যায় মেসেজ-বিনিময়৷ এমনকি বিয়ে হলেও মেসেজ-বিনিময় চলতে থাকে৷ তবে মেসেজের ভাষাটা যায় বদলে৷

ডেটা সায়েন্টিস্ট এলিস ঝাও নিজেও বিয়ের আগে তার প্রেমিককে নিয়মিত ‘লাভ ইউ’ মেসেজ লিখতেন৷ আজকাল সেখানে শুধু ‘হাই’, ‘হ্যালো’, ‘বাসায়’, ‘ওকে’, ‘হ্যাঁ’, ‘না’ – এই জাতীয় শব্দই লিখছেন৷

মেক্সিকোর কিকাপু উপজাতির পুরুষরা প্রেম করে শিস বাজিয়ে৷ যাকে পছন্দ তাকে শিস বাজিয়ে ডেকে নেয় প্রেমিক পুরুষ৷ মেয়েটি সাড়া দিলে শুরু হবে কথা৷ তবে সে কথায় একবারও আসবে না, ‘আমি তোমাকে ভালোবাসি৷’ আশপাশে লোকজন থাকলে তো বটেই, না থাকলেও আকার-ইঙ্গিতেই একে অপরকে বলবে ‘ভালোবাসি’৷

প্রেম আছে, বিরহ-বিচ্ছেদও আছে৷ তবে আগের মতো বিরহ বা বিচ্ছেদের সময় সবার এত দীর্ঘ হয় না৷ পাশ্চাত্যে প্রেমিক বা প্রেমিকা সাধারণত বিচ্ছেদের চার-পাঁচ মাসের মধ্যেই নতুন কাউকে খুঁজতে শুরু করে৷

ইউরোপে নতুন সম্পর্ক শুরুর জন্য বেশির ভাগেরই পছন্দ বড়দিনের সময়টা৷ বিশেষ করে বড়দিনের দু’সপ্তাহ আগের সোমবারটাই বেশির ভাগ তরুণ-তরুণীর পছন্দ৷

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G